
দেশের সর্ববৃহৎ হোম ফাইন্যান্সিং প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ই জানুয়ারি) ডিবিএইচ শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ও ইসলামি শরিয়াহ আইন বিশেষজ্ঞ ড. মুহাম্মদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে রাজধানীর গুলশানে অবস্থিত ডিবিএইচ এর প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুল আওয়াল সরকার, সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক; ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, সিএসএএ ও অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; নাসিমুল বাতেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি; তানবীর আহমাদ, ডিএমডি ও প্রধান, ইসলামিক ফাইন্যান্সিং ডিভিশন (চলতি দায়িত্ব) এবং মো. আবু ইউসুফ, সিএসএএ ও সদস্য সচিব, ডিবিএইচ শরিয়াহ সুপারভাইজরি কমিটি।
ডিবিএইচ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন বলেন, “গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদানুযায়ী ডিবিএইচ ইসলামিক ব্র্যান্ড নামে পূর্ণাঙ্গ শরিয়াহ সম্মত পদ্ধতি মোতাবেক ইসলামিক ফাইন্যান্সিং এবং মুদারাবা ডিপোজিট সংগ্রহের জন্য ‘ডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সিং উইং’ চালু করার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে।”
শরিয়াহ সুপারভাইজরি কমিটি এর প্রথম সভায় ইসলামিক ফাইন্যান্সিং সেবা চালুর লক্ষ্যে ডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সিং উইং এর মুদারাবা ডিপোজিট ও ফাইন্যান্সিং কার্যক্রম পরিচালনার জন্য “প্রোডাক্ট প্রোগ্রাম গাইডলাইনস (পিপিজি) এর অনুমোদন প্রদান করে।
- ১ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
- ২বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা
- ৩জমি নিয়ে বিরোধ, মামলা তুলে নিতে অন্তঃসত্ত্বাকে হত্যার হুমকি
- ৪সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
- ৫ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- ৬১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান
- ৭গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
- ৮পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান
- ৯রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে
- ১০স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৪রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৫চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
- ৬জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৭রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৮চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৯ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত





পাঠকের মতামত