প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৩ ৮:৪৯ পিএম

বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তোরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ৪র্থ শিল্প বিপ্লবের কারণে ২০২৫ সাল নাগাদ উৎপাদিত পণ্যের রপ্তানিতে যে সমস্যা হতে পারে তা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে ১১-১৪ জানুয়ারি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজন করেছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং এক্সপোর (গ্যাপেক্সপো-২০২৩) ১২তম আয়োজন।

বুধবার (১১ জানুয়ারি) গ্যাপেক্সপো-২০২৩ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য, এফবিসিআিই ও বিজিএমইএ-এর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের দক্ষিণ গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিমাংশু হাসমুখ।

প্রতিবছর গ্যাপেক্সপোর সঙ্গে একই ছাদের নিচে অনুষ্ঠিত হচ্ছে গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ইয়ার্ন ও ফেব্রিক্স এক্সপো যার আয়োজন করে এএসকে প্রা. লি.। এ বছরও একই সময় মেলা ২টি অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারতের দক্ষিণ গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে ইন্ডিয়ান টেক্সটাইল ট্রেড ফেয়ার বাংলাদেশ। অর্থাৎ এবার একই সঙ্গে একই স্থানে অনুষ্ঠিত হবে ৪টি পৃথক-পৃথক মেলা।

প্রসঙ্গত, গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় এ চারটি আন্তর্জাতিক প্রদর্শনীতে গার্মেন্টস মেশিনারি, সুতা, কাপড়, গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের আরএমজি সেক্টরের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হবে।

এবারই প্রথম ইন্ডিয়া টেক্সটাইল ট্রেড ফেয়ার বাংলাদেশ ২০২৩ ও সাউথ গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (এসজিসিসিআই) যৌথভাবে আইটিটিএফ বাংলাদেশ ২০২৩-এর মেলায় বিভিন্ন ধরনের সুতা, কাপড়ের পাশাপাশি লেইস, জরি মেটেরিয়ালস এবং অ্যাকসেসরিজ ব্যবহার করে তৈরি বিয়ের পোশাকসহ বিভিন্ন ধরনের পোশাক প্রদর্শনের ব্যবস্থা নিয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...