
বয়সটা ৩৯ পেরিয়েছে। কিন্তু এখনও তরুণদের মতো ছুটে চলেছেন ইব্রাহিমোভিচ। রোববার সিরিআ’য় জোড়া গোল করেছেন সুইডিশ ফরোয়ার্ড, সেইসঙ্গে স্পর্শ করেছেন ক্লাব ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক।
ইব্রাহিমোভিচের জোড়া গোলে ভর করেই রোববার রাতে ক্রোটোনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ঘরের মাঠের এসি মিলান। এই জয়ে তারা ফিরেছে লিগ টেবিলের শীর্ষেও।
প্রথমার্ধের ৩০ মিনিটেই মাইলফলকে পা রাখেন ইব্রা। ডান পায়ের উচু শটে দূরের পোস্ট দিয়ে দলকে এগিয়ে নেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে সতীর্থের নিচু ক্রসে গোলমুখ থেকে নিজের ৫০১তম গোলটি করেন তিনি।
এরপর এক মিনিটের মধ্যে দুই গোল করে ব্যবধান ৪-০ করেন আন্তে রেবিক। ৬৯ এবং ৭০ মিনিটে জাল কাঁপান ক্রোয়েশিয়ান এই উইঙ্গার। শেষ পর্যন্ত সিরিআ’র তলানির দিকের দল ক্রোটোনের বিপক্ষে এক হালি গোল নিয়েই মাঠ ছাড়ে এসি মিলান।
এই জয়ে সিটি প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের থেকে দুই পয়েন্ট এগিয়ে গেছে এসি মিলান। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তারাই এখন লিগ টেবিলের শীর্ষে। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে জুভেন্টাস।
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
- ৩হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
- ৪মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৫বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
- ৬৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৭বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ৮শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৯সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ১০প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৬বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৭রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৯জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১০গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ





পাঠকের মতামত