
দেশে প্রথমবারের মতো এলপিজি ও সিএনজিচালিত থ্রি-হুইলার গাড়ি উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি। ভারতীয় প্রতিষ্ঠান বাজাজের সহযোগিতায় বাংলাদেশে আন্তর্জাতিকভাবে তিন চাকার যান তৈরি ও বাজারজাত শুরু করেছে কোম্পানিটি। দেশে এ বাহন উৎপাদনে স্থানীয় মূল্য সংযোজনের হার সর্বনিম্ন ৭০ শতাংশ হবে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস পিএলসি’র ম্যানুফ্যাকচারিং কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা বক্তব্যে রানার অটোমোবাইলস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সুবীর চৌধুরী বলেন, রানার অটোমোবাইলস পিএলসি দেশের মোটরসাইকেল শিল্পে প্রথম উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় আমরা আজ থ্রি-হুইলার শিল্পে পা রাখলাম। আশা করছি, মোটরসাইকেলের মতো এই শিল্পেও আমরা সাফল্য অর্জন করব।
প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশের পর আমাদের সরকার এখন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করছে। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি। আমাদের উৎপাদনশীলতা বাড়াতে শিল্পে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে। সরকার রপ্তানিমুখী শিল্প নীতি ও আটামোবাইল শিল্পের প্রসারেও সব ধরনের সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, আজ বড় আনন্দের দিন। দেশে প্রথম থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং কারখানার যাত্রা শুরু করলাম। এই স্বপ্নযাত্রাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর, ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভাগ সহযোগিতা করেছে। তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমিতে গড়ে তোলা রানারের ম্যানুফ্যাকচারিং কারখানা প্রতিবছর প্রায় ৩০ হাজার গাড়ি উৎপাদন করতে সক্ষম। বাজাজ অটোর প্রযুক্তিগত সহযোগিতায় ইঞ্জিনের কিছু উপাদান ছাড়াও ওয়েল্ডিং, চেসিস, বডি ও কোয়ালিটি কন্ট্রোলসহ অধিকাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হবে। এ কারখানায় ৩০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। রানার বাজাজ থ্রি-হুইলার হবে দেশের মানুষের জন্য যাত্রাপথে যোগাযোগের অন্যতম বাহন। রানার এ দেশে কর্মসংস্থানের মাধ্যমে শিল্প বিকাশে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পেরে গর্বিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও কাজিম উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন উত্তরা মটরসের চেয়ারম্যান মতিউর রহমানসহ অটোমোবাইল খাতের শীর্ষ প্রতিনিধিরা।
- ১১৪ বছরের সাজাপ্রাপ্ত চাঁদপুরের কিলার মাসুদ চট্টগ্রামে গ্রেপ্তার
- ২যবিপ্রবি ঝিনাইদাহ ক্যাম্পাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন
- ৩যবিপ্রবির শিক্ষার্থীদের এআই দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ‘এআই ন্যাভিগেটর অটাম ও উইন্টার ইনটেক ২০২৬’
- ৪হেলিকপ্টার বিধ্বস্ত: ৫ মার্কিন নাগরিকসহ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ আজ, কাল শপথ
- ৬দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ৭তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
- ৮পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ৯দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ১০মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৩একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৭বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন সর্বনিম্ন
- ৮দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ৯চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ১০বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত