প্রকাশিত: জুলাই ৩০, ২০২০ ২:৩৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৬৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। যার ফলে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে। এছাড়াও ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৮৩ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২ হাজার ৬৬৮ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৯৬০ জন।

এর আগে, গতকাল বুধবার করোনা শনাক্ত হয় ৩ হাজার ৯ জনের। এদিনে মৃত্যু হয়েছিল ৩৫ জনের।

শেয়ার

পাঠকের মতামত

জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারির সঙ্গে পৃথক বৈঠক ...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। মঙ্গলবার (১৮ ...