
রক্ষনাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ব্রিটিশ শাসনামলে নির্মিত ময়মনসিংহের লোহারকুঠি নামে খ্যাত আলেকজান্ডার ক্যাসেল। এক সময় সেখানে অবস্থান করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রুশ যুবরাজ ‘ডিউক’, লর্ড কার্জনসহ দেশী বিদেশী বরেণ্যরা।
১৮৭৯ সালে ময়মনসিংহ শহরের জুবলী উৎসব পালন উপলক্ষে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্য্যকান্ত আচার্য্য চৌধুরী সুদৃশ্য এই ভবনটি নির্মাণ করেন। যা লোহারকুঠি নামে পরিচিত। পরবর্তীতে এর নামকরণ করা হয় আলেকজান্ডার ক্যাসেল। লোহা, কাঠ ও টিন দিয়ে এই ক্যাসেল নির্মাণের সময় শীতাতপ নিয়ন্ত্রিত করতে ব্যবহার করা হয় ফ্রান্স থেকে আনা দুর্লভ বস্তু।
ব্রিটিশ আমলে এই বাগান বাড়িতে অবস্থান করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রাশিয়ার যুবরাজ, লর্ড কার্জনসহ বিদেশী গুনীজনরা। ইতিহাস ঐতিহ্যের ধারক এই ক্যাসেলের বর্তমান অবস্থা দেখে হতাশ দর্শনার্থীসহ সচেতনমহল।
কথাসাহিত্যিক ফরিদ আহমদ দুলাল বলেন, “আলেকজান্ডার ক্যাসেলের একটি বিশেষ বৈশিষ্ঠ ছিল, এর যে সিলিং রয়েছে তার উপরে পুরো আস্তরের আব বিছানো ছিলো। যে আবের কারণে এই স্থাপনাটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত।”
দেশ স্বাধীন হওয়ার পর আলেকজান্ডার ক্যাসেল টিচার্স ট্রেনিং কলেজের লাইব্রেরী হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে এটির দায়িত্বে প্রত্নতত্ত বিভাগ থাকলেও রক্ষনাবেক্ষণের অভাবে ক্যাসেলের লোহা-কাঠ ভেঙ্গে পড়ছে আর খসে পড়ছে পলেস্টারও। এসব নিয়েও ক্ষোভ রয়েছে দর্শনার্থীদের।
এদিকে, ক্যাসেলের সৌন্দর্য্যবর্ধন ও রক্ষনাবেক্ষণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
তিনি বলেন, “এটি খুবই আকর্ষণীয় একটি জায়গা। এখানে অনেক মানুষের সমাগম হয় এবং তারা ইতিহাস সম্পর্কে জানতে চায়। স্থাপনাটি এখন যে অবস্থায় আছে এখন এটাকে কিভাবে আরো সুন্দরভাবে সংরক্ষণ করা যায় সে লক্ষে আমি উদ্যোগ গ্রহণ করবো।”
নতুন প্রজন্মকে আলেকজান্ডার ক্যাসেলের ইতিহাস সম্পর্কে জানাতে রক্ষণাবেক্ষণের পাশাপাশি দ্রুত সংস্কারের দাবি জানান সংশ্লিষ্টরা।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত