প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১ ১২:০৫ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৯-২০২০ করবর্ষে ব্যাংকিং খাতে ২য় সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপির কাছ থেকে ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা ১১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন।

এ সময় কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) অপূর্ব কান্তি দাস ও বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক মো. রেজাউল করিম চৌধুরীসহ অর্থ মন্ত্রণালয়, এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...