
ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য স্পেশাল কিছু রান্না করার কথা ভাবছেন? তাহলে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন লাভ পিৎজা ।
ছোট-বড় সবারই প্রিয় খাবারের মধ্যে পিৎজা অন্যতম। বেশিরভাগ সময় পিৎজা খাওয়ার জন্য আমরা সবাই ফাস্টফুড কর্নারে বা পিৎজা হাউজগুলোতে ভিড় জমায়।
তবে চাইলেই প্রিয়জনের সঙ্গে বিশেষ এ দিনটি পালন করতে ঘরেই তৈরি করে নিতে পারেন লাভ পিৎজা । এটি দেখতেও যেমন সুন্দর; খেতেও চমৎকার।
যদি আপনার পছন্দের মানুষটি পিৎজা পছন্দ করে; তাহলে ভালোবাসা দিবসে স্পেশাল পিৎজা তৈরি করে তাকে সারপ্রাইজ দিন। জেনে নিন রেসপি-
উপকরণ
১. গরুর মাংসের কিমা ৩০০ গ্রাম
২. টমেটো কেচাপ ৩/৪ কাপ
৩. পেঁয়াজ কিউব ১ কাপ ৪
৪. টমেটো কিউব ২ টি (বর)
৫. রসুন কুচি ১ চা চামচ
৬. আদা বাটা আধা চা চামচ
৭. রসুন বাটা আধা চা চামচ
৮. সয়া সস আধা কাপ
৯. কাঁচা মরিচ কুচি ২ চা চামচ
১০. লবণ পরিমান মতো
১১. তেল আধা কাপ
১২. সয়া সস আধা কাপ
১৩. মজারেলা চীজ ইচ্ছা মতো

ডো এর জন্য:
১. ময়দা ১ কাপ
২. গুড়া দুধ ১ টেবিল চামচ
৩. ইস্ট ১ চা চামচ
৪. তেল ১ টে চামচ ৫
৫. চিনি ১ চা চামচ
৬. লবণ আধা চা চামচ
৭. ডিম ১ টি
৮. কুসুম গরম পানি পরিমাণ মতো
৯. সাজানোর জন্য টমেটো ও ক্যাপসিকাম বিচি ছাড়া কিউব করে কাটা
১০. অরিগ্যানো পরিমান মতো।

পদ্ধতি
প্রথমে ডো এর উপকরণ মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ময়ান করে গরম জায়গায় ঢেকে রাখুন।
এবার প্যানে তেল গরম করে রসুন কুচি একটু ভেজে পেঁয়াজ দিয়ে তাতে একে একে আদা, রসুন বাটা, কিমা (সয়া সস দিয়ে মেরিনেট করা), টমেটো কিউব, লবণ দিয়ে রান্না করতে হবে যতক্ষণ মাংস সেদ্ধ না হয়।
সেদ্ধ হয়ে এলে টমেটো কেচাপ ও মরিচ কুচি দিয়ে ৫ মিনিট পর নামাতে হবে। এবার ফুলে ওঠা ডো আবার মথে নিয়ে তা রুটির মতো বেলে নিন।
রুটিকে একটি সুন্দর হার্ট আকৃতি দিন। এরপর বাকিং ট্রে তে তেল গ্রিস করে রুটি বিছিয়ে তার উপর টমেটো কেচাপ ছড়িয়ে এক লেয়ার দিন।
তার উপর রান্না করা কিমা দিয়ে সাজানোর উপকরণ দিয়ে সাজিয়ে উপরে চীজ দিয়ে বেক করতে হবে। ব্যস হয়ে লাভ পিৎজা ।
- ১সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ২অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৩ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ৪এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৫চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৬১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৭সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ৮কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ৯সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ১০৪ তরুণ-তরুণীর প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা পাচার
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত