ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
দেশের পুঁজিবাজার থেকে এক হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ...

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৫৮ পয়সা।
এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ২১ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৪ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত