প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২১ ৫:৪৮ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২১ ৬:৪৮ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১ কোটি টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)  ৭৬১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও  মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭, ১২(১) (২) কমিশনস নোটিফিকেশন নং বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/অ্যাডমিন/৮১ ডেটেড জুন ২০, ২০১৮ এবং সেকশন ১৭ (বি) অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ ভঙ্গের দায়ে মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১ কোটি টাকা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

শেয়ার

পাঠকের মতামত

লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ

মৌলভিত্তিতে দুর্বলতা ও ধারাবাহিক লোকসান সত্ত্বেও পুঁজিবাজারে তালিকাভুক্ত শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে। কোম্পানির ...

লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...