
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়া বাতিল হয়ে গেছে বি. ব্রাদার্স গামের্ন্টস কোম্পানি লিমিটেডের। কোম্পানিটির আইপিও নাকচ করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আইপিও বাতিল হওয়ার বিষয়টি বি. ব্রাদার্স গার্মেন্টস এবং তাদের ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বিএসইসি।
জানা গেছে, কোম্পানিটি নির্ধারিত মূল্য (Fixed Price Method) পদ্ধতির আওতায় আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যের ৫ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। কিন্তু আইপিও আবেদনে বেশ কিছু অসঙ্গতি ও বিদ্যমান আইন লংঘনের কারণে বিএসইসি তাদের আবেদনকে যোগ্য মনে করেনি।
বিএসইসি সূত্রে জানা যায়, কোম্পানিটি বেশ কিছু অনিয়ম ও অসঙ্গতি পেয়েছেন তারা। প্রথমতঃ শেয়ারমানি ডিপোজিটের টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে না রেখে একাধিক ব্যাংকের রেখে কোম্পানিটি কনসেন্ট লেটারের শর্ত লঙ্ঘন করেছে। দ্বিতীয়তঃ সংঘস্মারক অনুসারে কোম্পানির পরিচালকদের বেতন না নেওয়ার কথা থাকলেও তারা বেতন নিয়েছে। বিএসইসির কোয়ারিজের পর তাড়াহুড়া করে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করে সংঘস্মারক সংশোধন করা হয়েছে। এছাড়া কোম্পানিটি বিভিন্ন সময়ে কম হারে অবচয় দেখিয়ে কৃত্রিমভাবে মুনাফা বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছে।
যোগাযোগ করলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসূচককে বলেন, মূলধন বৃদ্ধিতে দেওয়া শর্ত ভঙ্গ করে শেয়ার ইস্যুর করেছে বি ব্রাদার্স গার্মেন্টস। বিভিন্ন ক্ষেত্রে অবচয় কম দেখিয়ে নিট মুনাফা বাড়িয়ে দেখিয়েছে। মেমোরেন্ডাম অনুসারে পরিচালকদের বেতন না নেওয়ার কথা থাকলেও তারা নিয়মিত বেতন নিয়েছে। এসব বিষয় বিবেচনা করে বিনিয়োগকারী ও পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে কমিশন কোম্পানির আইপিও আবেদন বাতিল করেছে।
কোম্পানিটির সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদনের নিরীক্ষক ছিল সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি। অন্যদিকে আন্ডাররাইটার ছিল এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৭বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৮মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ১০চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার





পাঠকের মতামত