
সুস্থ থাকার জন্য নিয়ম মেনে খাওয়াদাওয়া করা জরুরি। কী খাচ্ছেন, তার উপর নির্ভর করে শরীরের সুস্থতা। এমন কিছু খাবার আছে যেগুলি শুকনো খাওয়ার চেয়ে ভিজিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়। সকালে উঠে অনেকেই ভেজানো বাদাম খান। পুষ্টিবিদরা বলছেন, শুধু ছোলা বা বাদাম নয়, এমন আরও কয়েকটি খাবার রয়েছে, যেগুলি খাওয়ার আগে ভিজিয়ে রাখলে পুষ্টিগুণ অনেকখানি বেড়ে যায়। যেমন-
ডাল: অনেকেরই ডাল হজম হয় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে রান্না করার আগে ডাল ভিজিয়ে রাখতে পারেন। ভেজানো ডাল হজমে সহায়ক।
চাল: প্রায় সব বাড়িতেই ভাত রান্না করার আগে চাল ধুয়ে, ভিজিয়ে রাখা হয়। চাল ভিজিয়ে রাখলে তার পুষ্টিগুণ যেমন বাড়ে, তেমনই চালের মধ্যে থাকা রাসায়নিকও বেরিয়ে যেতে পারে।
ছোলা: কাঁচা ছোলা খাওয়ার আগে ভিজিয়ে রাখলে তা সহজপাচ্য হয়। আবার ছোলা ভিজিয়ে রাখলে রান্না করার ক্ষেত্রেও সুবিধা হয়। ভেজানো ছোলা সিদ্ধ করতে সময় কম লাগে।
কাঠবাদাম: বাদাম ভাজা খেতে অনেকেই পছন্দ করেন। কিন্তু স্বাস্থ্যের কথা ভাবলে, বাদাম ভিজিয়ে খাওয়াই ভালো। ভেজানো বাদাম রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ফ্ল্যাক্সসিড: রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বজায় রাখা থেকে অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখা, সব কিছুতেই কার্যকরী ফ্ল্যাক্সসিড। দই বা স্মুদিতে শুকনো ফ্ল্যাক্সসিড মিশিয়ে খান অনেকেই। কিন্তু পুষ্টিবিদরা জানাচ্ছেন, ফ্ল্যাক্সসিড ভিজিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত