
সুন্দর ত্বকের জন্য নিয়মিত যত্ন নেওয়া জরুরি। তবে ত্বকের যত্নের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। এমন কিছু উপকরণ রয়েছে যা কোনওভাবেই মুখের ত্বকে লাগানো উচিত নয়। এতে ত্বকের ক্ষতি হয়। যেমন-
বডি লোশন: মুখ এবং দেহের অন্যান্য অংশে ক্রিম, ময়শ্চারাইজ, লোশন লাগানোর জন্য আলাদা আলাদা পণ্য রয়েছে। তাই যে স্থানে যেটা ব্যবহার করার সেখানেই সেটা করা উচিত। বডি লোশন কখনই মুখে লাগানো উচিত নয়। কারণ মুখের ত্বক শরীরে অন্যান্য অংশের ত্বকের তুলনায় অনেক বেশি সেনসিটিভ। এ কারণে বডি লোশন মুখে ব্যবহার করলে তা সমস্যা তৈরি করতে পারে।
পেট্রোলিয়াম জেলি: সাধারণত মুখে হাল্কা ধরনের ক্রিম বা ময়শ্চারাইজার বা লোশন ব্যবহার করা হয়। অন্য সব ক্রিমের তুলনায় পেট্রোলিয়াম জেলি অনেক ভারী হয়। এই ধরনের উপকরণ মুখে ব্রন বা অন্যান্য র্যাশের সৃষ্টি করতে পারে। ঠোঁট ফেটে গেলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। তবে ত্বকে কোনওভাবে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা ঠিক নয়।
টুথপেস্ট: অনেকের ধারণা, ব্ল্যাকহেডস দূর করতে কাজে লাগে টুথপেস্ট। এটা ঠিক নয়। বরং টুথপেস্ট লাগালে ত্বকে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন- ব্রনর সমস্যা হতে পারে, র্যাশ বা লালচে ভাব দেখা দিতে পারে, জ্বলাপোড়া ভাব, অস্বস্তি হতে পারে।
লেবুর রস: পাতিলেবুর রস কখনই সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয়। কোনও কিছুর সঙ্গে মিশিয়ে তারপর পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। ভিটামিন সি থাকার কারণে লেবু যথেষ্ট উপকারী। কিন্তু সরাসরি লেবুর রস ত্বকে লাগানো এর ভেতরে থাকা উপাদান সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে।
মুখ ধোয়ার সময় যেসব জিনিস মাথায় রাখবেন-
জোরে পানির ঝাপটা দিয়ে মুখ ধোয়া উচিত নয়। এর ফলে চোখের ক্ষতি হতে পারে।
মুখ কখনই গায়ের জোরে ঘষে মুছতে যাবেন না। এর প্রভাবে ত্বকের ক্ষতি হতে পারে।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত