প্রকাশিত: আগস্ট ৮, ২০২০ ১১:৩১ এএম

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সাথে লেনদেনেও বড় উত্থান হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ শতাংশ। অন্যদিকে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৫০.৪০ পয়েন্ট বা ৩.৫৭ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৩৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৭২ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। দর কমেছে ১২ শতাংশ শেয়ারের। অন্যদিকে দর অপরিবর্তিত রয়েছে ১৬ শতাংশ কোম্পানির।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ কর্মদিবস। আলোচ্য সময়ে ডিএসইতে ২ হাজার ৯০৩ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৩০ শতাংশ কম। আগের সপ্তাহে ২ হাজার ২৩৩ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শেষে ডিএসইএক্স এর অবস্থান দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৪ পয়েন্ট। যা আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ৫৭ শতাংশ বা ১৫০ দশমিক ৪০ পয়েন্ট বেশি।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির সূচক ডিএসই৩০  আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ৮৯ শতাংশ বা ৫৫ দশমিক  ২৪ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ৩ দশমিক ৫৪ শতাংশ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৯৭ কোটি ২৭ লাখ ১ হাজার টাকা। সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। সুত্রঃ অর্থসূচক

শেয়ার

পাঠকের মতামত

জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারির সঙ্গে পৃথক বৈঠক ...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। মঙ্গলবার (১৮ ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত ...

প্রধানমন্ত্রীর ভারত সফর নি‌য়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফর নি‌য়ে কো‌নো হালনাগাদ তথ‌্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) ...