
শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, সভা-সেমিনার সবই হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। অনলাইনের ছোঁয়ায় পুরো বিশ্বই এখন হাতের মুঠোয়। প্রযুক্তির এই বিপ্লবের সঙ্গে পিছিয়ে নেই ব্যাংক খাতও। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, দেশের শতভাগ ব্যাংক শাখাই এখন অনলাইনের আওতায় চলে এসেছে।
গত বছরের এক প্রতিবেদনে উঠে আসে,‘ডিজিটাল যুগেও অনলাইনের বাইরে দেশের ৮১টি শাখা’। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেছিলেন, ‘আগের তুলনায় অনেক প্রোগ্রেস (ভালো অগ্রগতি) হয়েছে। আশা করা যাচ্ছে নতুন বছরের মধ্যেই বাকি শাখাগুলো অনলাইনের আওতায় চলে আসবে।’
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, সদ্য সমাপ্ত ২০২০ সালে ব্যাংকের শতভাগ শাখাতেই পৌঁছে গেছে অনলাইন সেবা। তবে পুরোপুরি কার্যক্রম শুরু করতে না পারলেও আংশিক সেবার আওতায় এসেছে ব্যাংকের সকল শাখা। তথ্যমতে, গত ডিসেম্বর পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যাংকের মোট শাখার সংখ্যা ছিল ১০ হাজার ৭৩৪টি। এর মধ্যে ১০ হাজার ৪১৯টি শাখা শতভাগ অনলাইনের আওতায় এবং আংশশিক অনলাইনে এসেছে ৬১৭টি শাখা।
ব্যাংকের এসব শাখার মধ্যে শহরের ৫ হাজার ৫৭৪টির মধ্যে ৫ হাজার ৫৬১টি শাখা শতভাগ অনলাইনের আওতায় এবং ৩০২টি শাখা আংশিক অনলাইনের মধ্যে রয়েছে। গ্রামীণ এলাকায় রয়েছে ৫ হাজার ১৬০টি শাখা। মধ্যে ৪ হাজার ৮৫৮টি শাখা শতভাগ অনলাইনের আওতায় থাকলেও ৩১৫টি শাখা আংশিক অনলাইনের মধ্যে রয়েছে।
অনলাইনের ছোঁয়া লাগেনি এমন ব্যাংকের কোনো শাখা নগর বা গ্রামীণ এলাকায় পাওয়া যায়নি। এর আগে ২০২০ সালের অক্টোবর শেষে বিভিন্ন ব্যাংকের ৮১টি শাখা অনলাইনের আওতার বাইরে ছিল। তার আগের বছরের (অক্টোবর, ২০১৯) একই সময়ে অনলাইনের বাইরে ছিল মোট ৪৮২টি শাখা। সুতরাং বছরের ব্যবধানে বেড়েই চলেছে অনলাইনভিত্তিক লেনদেন ও শাখার সংখ্যা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, নতুন শাখার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। ২০২০ সালের অক্টোবর পর্যন্ত দেশে সরকারি-বেসরকারি ব্যাংকের মোট ১০ হাজার ৬৪৩টি শাখা ছিল। ডিসেম্বরের হিসাব বলছে, এসব শাখা বেড়ে দাঁড়িয়েছে মোট ১০ হাজার ৭৩৪টিতে। অর্থাৎ দুই মাসে শাখার সংখ্যা বেড়েছে ৯১টি।
ব্যাংক কর্মকর্তারা জানান, এখন সবকিছুই অনলাইন নির্ভর। অনলাইনে জগতে ‘অনলাইনের বাইরে কোনো আর্থিক প্রতিষ্ঠান চলতে পারে না। এটা গ্রাম বা শহর যেখানেই হোক অনলাইন ছাড়া কোনো সেবা দেয়া সম্ভব হবে না।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত