
সেরা ছন্দের মেসিকে কখনোই কামনা করে না প্রতিপক্ষরা। যেদিন মেসি নিজের সেরা ছন্দে থাকবেন, সেদিন নিশ্চিত প্রতিপক্ষ দুমড়ে-মুচড়ে যেতে বাধ্য। শনিবার রাতে ইতালিয়ান ক্লাব ন্যাপোলি সেটাই টের পেয়েছে।
যেন আপন শক্তিতেই জ্বলে উঠেছিলেন বার্সার আর্জেন্টাইন অধিনায়ক। দুর্দান্ত একটি গোল করলেন। একটি গোল বাতিল হলো। আবার একটি পেনাল্টিও জিতলেন তিনি। যেটা থেকে গোল করেছেন লুইস সুয়ারেজ।
এক কথায় মেসি ম্যাজিক। সেই ম্যাজিকেই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচে ন্যাপোলিকে ৩-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টারে নাম লিখলো মেসির বার্সেলোনা। তবে কোয়ার্টারে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। যারা, শনিবার রাতেই ফিরতি লেগের ম্যাচে চেলসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে।
শুক্রবার রাতে ইউরোপের দুই সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের বিদায়ের পর সবার চোখ ছিল বার্সেলোনার ওপর। কারণ, প্রথম লেগের ম্যাচে ন্যাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মেসিরা। যদি কোনোভাবে ন্যু ক্যাম্পে তাদের পা হড়কায়, তাহলে রিয়ালের মত একই ভাগ্য বরণ করতে হবে তাদের।
শেষ পর্যন্ত ক্লেমেন্ত লেঙলেট, লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের তিন গোলে ন্যু ক্যাম্পেই ন্যাপোলিকে বার্সা হারাল ৩-১ গোলে। ন্যাপোলির হয়ে একমাত্র গোলটি করেন লোরেনজো ইনসিগনে। দুই লেগ মিলিয়ে বার্সার জয়ের ব্যবধান ৪-২ গোল।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত