প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১ ৭:১৪ পিএম

সাউথইস্ট ব্যাংক লিমিটেড কে.বি. অর্কিড প্লাজা, আন্দরকিল্লা (লাল দীঘির উত্তর পাড়), কোতোয়ালি, চট্টগ্রামে আন্দরকিল্লা উপশাখার উদ্বোধন করেছে।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দীনের উপস্থিতিতে দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান ও প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী চট্টগ্রামে আন্দরকিল্লা উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে, লুব রেফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউসুফ, চিলড্রেন প্লেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুজ্জামান শামীম; আন্দরকিল্লা ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, চট্টগ্রামের প্রেসিডেন্ট সমীর কে সিকদার, সম্মানিত গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, পেশাজীবীবৃন্দ, শিক্ষাবিদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড সব সময়, সব খানে, সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহ এই উপশাখা থেকে প্রদান করা হবে ।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...