
বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর করেসপন্ডেন্ট ও ৭১ টেলিভিশনের বকশিগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিমের খুনীদের ফাঁসির দাবীতে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা বলেন,একজন ইউপি চেয়ারম্যানের অপকর্মের সংবাদ প্রকাশ করায় নির্ভিক সাংবাদিক নাদিমকে রাতের অন্ধকারে কাপুরুষের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই দূর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে উপস্থিত থেকে এ নৃশংস ও নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সাংবাদিকরা আজ রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে নয়, প্রশাসনের বিরুদ্ধেও নয়, সন্ত্রাসীদের বিচারের দাবীতে। এ সময় বক্তারা নাদিম হত্যার সাথে জড়িতরা কোনভাবেই যেন ছাড় না পায় এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, হারুন-অর-রশিদ খান হাসান, সিনিয়র সাংবাদিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, কালের কন্ঠ ও বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার হীরক গুণ, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, জিটিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, মাছরাঙা টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল ও যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলসহ অনেকেই। এসময় সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- ১রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- ২মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৩৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ৪বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৭ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৮এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৯সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ১০বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬UCB Price Sensitive Information
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত