প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১ ৭:২২ পিএম

মা হারালেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। ২০২০ সালের শেষে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এই তারকার মা অবশেষে পরপারে পাড়ি দিলেন। এমনটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো।

৭১ বছর বয়সে মৃত্যু হলো দোনা মিগুয়েলিনার। এর আগে তিনি গত ডিসেম্বরে কোভিড-১৯ পজিটিভ হয়ে নিজ শহর পোর্তো অ্যালেগ্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে গণমাধ্যম থেকে জানা যায়, শেষ সময়টুকু বেশ কষ্টে কেটেছিল তার।

এদিকে গত ১২ মাসই বেশ উথাল-পাতালের মধ্যে কেটেছে বার্সেলোনার সাবেক তারকা রোনালদিনহোর। জাল পাসপোর্ট দিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করায় করোনাকালীন প্রায় পুরোটা সময়ই তিনি সেই দেশটির জেলে ছিলেন। এবার মায়ের মৃত্যুর খবর শুনলেন ২০০২ সালে সেলেকাওদের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...