
শিক্ষার্থীদের ‘জিম্মি’ করে জাতীয়করণের দাবিতে যে আন্দোলন চলছে, তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, জাতীয়করণের বিষয়টি নিয়ে আমরা শিক্ষক নেতাদের সঙ্গে বসেছি, আলোচনাও করেছি। এরপর অনেক শিক্ষক বাড়ি ফিরে গেছেন। অনেকে আন্দোলনে থেকে গেছেন। তারা হয়তো আরও কিছুদিন এখানে থাকবেন। শিক্ষকদের জায়গা তো শ্রেণিকক্ষে। শিক্ষার্থীদের ‘জিম্মি’ করে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয়।
সোমবার (২৪ জুলাই) বিকেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, জাতীয়করণের বিষয়টি শিক্ষকদের কাছেই স্পষ্ট নয়। কারণ কর্ম কমিশনের মাধ্যমে সরকারি কলেজ ও স্কুলে শিক্ষক নিয়োগ হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে যারা নিয়োগ পান, তাদের একসঙ্গে করতে হলে কোনো পদ্ধতিতে করা হবে? আদৌ করা যাবে কি না, সেটি নিয়েও জটিল প্রশ্ন রয়েছে। কাজেই এটি হঠাৎ করে আন্দোলন করে আদায় করার বিষয় নয়।
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে দুটি কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ দুটি কমিটি দ্রুত প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুযায়ী সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। আমি আশা করবো- সব শিক্ষক দ্রুত শ্রেণিকক্ষে ফিরে যাবেন।
- ১চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ২তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৩পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৪গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৫টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা
- ৬প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিতের নির্দেশ
- ৭৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৮জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৯হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ১০চট্টগ্রামে বন্যার্তদের মাঝে মাঝে খুলনার ২ জুলাই কন্যার ত্রাণ বিতরণ
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৫কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৮মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার





পাঠকের মতামত