জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬ ৮:০৫ পিএম , আপডেট: জুলাই ২০, ২০২৬ ৮:১১ পিএম

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলনার ২ জুলাই কন্যা । তারা হলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলাই কন্যা সামসুন্নাহার নিশি ও হাফসা খাতুন।

সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার দুর্গত ১ হাজার পরিবারের মাঝে প্রয়োজনীয় উপহার বিতরণ করেন তারা। যার মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেল, মুড়ি, সেলাইন ও ওষুধ। এছাড়া ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু উপাদন এবং কিছু পরিবার ও মাদ্রাসাকে আর্থিক সহযোগিতা করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলাই কন্যা শামসুন নাহার নিশি বলেন, আমরা বিশ্বাস করি, ছোট একটি সহায়তাও পারে কারো মুখে হাসি ফোটাতে। সেই বিশ্বাস থেকেই আমার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাহস ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের এ মহতী কাজে সহযোগিকা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হেল কাফি সখাসহ আরও অনেকে। পাশাপশি আকৃতজ্ঞতা প্রকাশ করছি সহকারী শিক্ষক শেখ গোলাম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সদস্য মো. হাসিবুর রহমান, জুলাইযোদ্ধো মারুফ বিল্লাহ জিহাদ, শিমুল শিকদার, সালমান সাগর, মো. হাফিজুল তালুকদার, মো: হাসিবুল হাসানের প্রতি। যারা এই কাজটি বাস্তবায়নে সহযোগীতা করেছেন।

 

এসকেএম

শেয়ার

পাঠকের মতামত

গাছের চারা রোপনের সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি, দেওয়ালে লেখা জয় বাংলা

খুলনার কয়রা উপজেলায় সরকারের পরিবেশবান্ধব দূরদর্শী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরম অবহেলা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: শফিকুল আলম মনা

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে খুলনা ...

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত, ঝুঁকি নিয়ে যাতায়াত লাখো মানুষের

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যাত্রীবাহী করিডর খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। টানা ...

কয়রায় মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে মৎস পোনা অবমুক্তকরণ

খুলনার কয়রা উপজেলায় মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে মৎস পোনা অবমুক্তি কার্যক্রম ২০২৬-এর শুভ ...