প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩ ৪:২৪ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের দুই উপসহকারী ভূমি কর্মকর্তা একসঙ্গে ছুটিতে থাকায় অফিসটি তালাবদ্ধ। অফিসের বারান্দার বাতিটি দিনরাত জ্বলছে। বন্ধ করার লোক নেই। ভূমি অফিসটি বন্ধ থাকায় সাধারণ মানুষ সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন। গত বুধবার দুপুর ১২টার দিকে সরেজমিনে এ অবস্থা দেখা যায়। 

জানা গেছে, ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে দুজন উপসহকারী ভূমি কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম অসুস্থতাজনিত কারণে ১৫ দিনের ছুটি নিয়েছেন। রেজাউল করিমের ছুটি নেওয়ার কারণে অপর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান একাই অফিস পরিচালনা করছিলেন। কিন্তু তিনিও হঠাৎ গত বুধবার অফিসে আসেননি। তিনি অফিসে না আসায় অফিসটি ছিল তালাবদ্ধ। তাই অনেকে জমি রেজিস্ট্রি করার জন্য খাজনা দিতে এসে ঘুরে গেছেন। কেউবা আবার খারিজ সংক্রান্ত কাজে এসে ঘুরে গেছেন।

অফিস বন্ধ দেখে এ প্রতিবেদক দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমানের মুঠোফোনে ফোন দিলে তিনি জানান, তাঁর একটি মামলার তারিখ রয়েছে। তাই তিনি ছুটি নিয়ে নিজ জেলা নওগাঁয় এসেছেন। এদিকে ভূমি অফিসটি তালাবদ্ধ থাকায় অনেক সেবা গ্রহীতা দীর্ঘ সময় অফিস খোলার অপেক্ষায় থেকে বাড়ি ফিরে গেছেন। সেবাগ্রহীতা এনামুল হক বলেন, চেকপোস্ট গ্রাম থেকে তিনি সকাল ১০টায় এসেছেন একটি খাজনার চেক কাটার জন্য। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেও ভূমি অফিস না খোলায় তিনি বাড়ি ফিরে যাচ্ছেন।

একইভাবে জগদল গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি অফিস এভাবে বন্ধ থাকবে, এটা মেনে নেওয়া যায় না। বুধবার ছাড়া জমি রেজিস্ট্রি হয় না। তাই জমির খাজনা দিয়ে চেক নিতে এসেছি। খাজনার চেক নিয়ে ৫ শতক জমি অন্যের কাছে বিক্রি করেছি। এখন রেজিস্ট্রি দেব। অথচ অফিসটি বন্ধ।’ ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, তাঁর মতো আরও অনেক মানুষ সেবা না পেয়ে ভূমি অফিস থেকে ঘুরে গেছেন।

রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা জানান, ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান মৌখিক ছুটিতে তাঁর গ্রামের বাড়ি নওগাঁয় রয়েছেন। অফিস বন্ধের বিষয়টি নিয়ে তিনি বলেন, অফিসটি খোলার জন্য লোক পাঠানো হচ্ছে।

 

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...