প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩ ৪:০৮ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১২ দশমিক ৭২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৬০লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯০ লাখ ১০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৪০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৬৮  শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৪৫লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬১ লাখ ৫০ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ম্যারিকো বাংলাদেশের ৩ দশমিক ৫৪ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১ দশমিক ৯৪ শতাংশ, রুপালী ইন্স্যুরেন্সের ১ দশমিক ৭৫ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১ দশমিক ৬০ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ১ দশমিক ৫০ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ দশমিক শূন্য ৮ শতাংশ করে শেয়ার দর বেড়েছে।

শেয়ার

পাঠকের মতামত

ঋণের সুযোগের সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনাতেও জোর মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ

বাংলাদেশের পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ...

কমেছে সূচক ও লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...