প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩ ২:০৪ পিএম

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ২১০ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৩২টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির  ১ কোটি ২ লাখ ৯৮ হাজার ১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬১ লাখ ৮৫ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৩ কোটি ৮২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জেমিননি সী ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, ইস্টার্ণ ইন্স্যুরেন্স ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

শেয়ার

পাঠকের মতামত

কমেছে সূচক ও লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ...