প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩ ১১:৩৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের প্রতিষ্ঠান ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন সংশোধন করা হয়েছে। সংশোধনের পর কোম্পানির ইপিএস ও এনএভি কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সংশোধনের পর কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। এর আগে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির ইপিএস বেড়েছে ০৫ পয়সা বা ৩ দশমিক ২৬ শতাংশ।

এছাড়া, সংশোধনের পর কোম্পানির এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। এর আগে কোম্পানির এনএভি ছিল ১৯ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটির এনএভি বেড়েছে ১০ পয়সা বা ০ দশমিক ৫১ শতাংশ।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

 

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...