
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচন নিয়ে দূরত্ব ঘুচে গেছে। আর বিএনপি-জামায়াত মানবতাবিরোধী শত্রুতে পরিণত হয়েছে।
তিনি বলেন, আজকে বিএনপি-জামায়াত বাংলাদেশের জনগণের শত্রুতে যেমন রূপান্তরিত হয়েছে, একইভাবে মানবতাবিরোধী শত্রুতে রূপান্তরিত হয়েছে। এদের রুখে দাঁড়াতে হবে। তারা ভেবেছিল নির্বাচন আমরা করতে পারবো কি পারবো না। এখন তারা বুঝতে পারছে নির্বাচন হয়ে যাচ্ছে উৎসবমুখর পরিবেশে। আর যারা তলে তলে তাল দিচ্ছিল তারাও বুঝতে পারছে যে এই অপদার্থ বিএনপিকে দিয়ে কিছু হবে না। সুতরাং তারাও আর এ আন্দোলনের হাওয়ায় বাতাস দিচ্ছে না।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদ ও বিচারের দাবিতে’ বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের সঙ্গে পৃথিবীর সব রাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত সুন্দর উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নির্বাচনসহ অন্যান্য বিষয় নিয়ে তাদের সঙ্গে যে দূরত্ব ছিল সে দূরত্বও ঘুচে গেছে। দেশে একটি অবাধ- সুষ্ঠু, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই বলবো, যারা আজকে নির্বাচন বর্জন করেছে তারা এখন গর্তে গেছে এবং চট্টগ্রামের ভাষায় ‘পটেত গিয়ি’।
হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশে তাদের জনসমর্থন হারিয়ে পলাতক দলে রূপান্তরিত হয়েছে। তারা এখন প্রকৃত অর্থে একটি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে। তাদের অফিসের তালা খোলার জন্যও একটা মানুষ খুঁজে পায় না। বিএনপি কার্যালয়ের তালা পুলিশ কিংবা আওয়ামী লীগ লাগায়নি। কার্যালয়ে তালা বিএনপি নিজেই লাগিয়েছে, কিন্তু সাহস করে একটা মানুষ গিয়ে তালা খুলবে এমন সাহস তারা পায় না। তারা আবার সরকার পতন ঘটাবে। তারা অজ্ঞাত স্থান থেকে আন্দোলনের ডাক দেয় এবং গোপনে গাড়ি-ঘোড়ায় পেট্রোল বোমা দেয়।
বিএনপিকে ধ্বংস করার জন্য এক তারেক রহমানই যথেষ্ট মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক অনুষ্ঠানসহ বিয়ে-শাদী অনেক কিছুতে বিএনপির বহু নেতার সঙ্গে আমার দেখা হয়। সে সময় তাদের যখন বলি, ভাই আপনার এটা কী করছেন। তারা বলে সব উনার ইচ্ছায়। আমি যখন বলি উনি কে? তারা তখন বলে লন্ডনে যিনি আছেন উনার ইচ্ছায়। বিএনপিকে ধ্বংস করার জন্য আর কারও দরকার নেই। বিএনপিকে আজকে তারেক রহমান আন্ডারগ্রাউন্ড দলে রূপান্তরিত করেছে। এক তারেক রহমানই যথেষ্ট বিএনপিকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য।
এম জি
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা





পাঠকের মতামত