
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক মো. শাহ আলমের ব্যাংক লেনদেনের তথ্য জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের কেন্দ্রিয় গোয়েন্দা সেল দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০১৩ সাল থেকে হওয়া সব ধরনের লেনদেনের তথ্য জানাতে বলেছে।
এস কে সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মো. শাহ আলমের দুই স্ত্রী শাহীন আক্তার শেলী ও নাসরিন বেগম এবং তাদের সন্তানদের ব্যাংক লেনদেনের তথ্যও জানতে চাওয়া হয়েছে।
পিপলস লিজিংয়ের অবসায়ন এবং প্রতিষ্ঠানটিতে সাধারন মানুষের আমানতের বিপুল পরিমাণ অর্থ তছরুপ হওয়ার ঘটনায় আলোচনায় আসেন তারা। পিপলস লিজিংয়ের বিপুল পরিমাণ অর্থ তছরুপ করে দেশের বাইরে চলে গেছেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)। এ ঘটনায় সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব থেকে শাহ আলমকে সরিয়ে দেয় কেন্দ্রিয় ব্যাংক।
এনবিআরের সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা সুর চৌধুরী ও শাহ আলমসহ পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য জানতে চাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিপলস লিজিং ইস্যুতে তাদের নাম আলোচনায় আসায় তাদের লেনদেনের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
চিঠিতে আলোচ্য ব্যক্তিদের একক বা যৌথ নামে বা আংশিক মালিকানায় পরিচালিত হিসাবের লেনদেন কিংবা সঞ্চয়পত্র, পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত তথ্যও জানাতে বলা হয়েছে। এমনকি আগে হিসাব ছিলো কিন্তু এখন বন্ধ রয়েছে এমন ব্যাংক হিসাবের লেনদেনের তথ্যও জানাতে অনুরোধ করা হয়েছে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত