প্রকাশিত: জানুয়ারী ৪, ২০২৪ ১১:৫১ এএম

নতুন ২০২৪ বছরের শুরুতেই বাইক আনলো কাওয়াসাকি। নতুন বাইকের নাম কাওয়াসাকি নিনজা জেডএক্স-৬আর-২০২৪। বাইকটিতে দেওয়া হয়েছে নতুন ফ্যাসিয়া, স্প্লিট এলইডি হেডল্যাম্প, রিওয়ার্কড্ উইন্ডশিল্ড এবং থ্রিডি ইন্টারওভেন বডিওয়ার্ক। বাইকের স্টেবিলিটি আগের থেকে আরও ভালো করার জন্য রয়েছে নতুন উইংলেট। এর সাহায্যে প্রচণ্ড স্পিডেও আপনি বাইকটির স্টেবিলিটি পাবেন।

এই সুপার বাইকে দেওয়া হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। রয়েছে এলইডি ইন্ডিকেটর্স, সোয়া এসএফএফ-বিপি আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনো শক। মডেলটিতে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে, যা তিনটি মোডে পাওয়া যেতে পারে। সেই মোডগুলো হলো কাওয়াসাকি ইন্টেলিজেন্ট, অ্যান্টি-লক ব্রেক সিস্টেম এবং পাওয়ার মোড।

৪.৩ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এই বাইকে। স্মার্টফোন কানেক্টিভিটি সম্ভব রিডোলজি অ্যাপের মাধ্যমে। মডেলটি ইক্যুইপ করা হয়েছে ডুয়াল ৩১০এমএম ফ্রন্ট ডিস্ক ও তার সঙ্গে ডুয়াল র‍্যাডিয়াল মাউন্টেড ফোর পিস্টন মনোব্লক ক্যালিপার, একটি ২২০এমএম সিঙ্গেল রিয়ার ডিস্ক এবং ১৭ ইঞ্চি চাকার সঙ্গে। মোট দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে বাইকটির। একটি হলো লাইম গ্রিন এবং অপরটি মেটাকি গ্রাফাইট গ্রে। কাওয়াসাকির এই নতুন নিনজা বাইকের দাম ভারতে ১১ লাখ ৯ হাজার রুপি (এক্স-শোরুম)।

সূত্র: রাইডার ম্যাগাজিন

এনজে

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...