
ফ্রেঞ্চ কাপের শেষ ৬৪ এর ড্র’তে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজির মুখোমুখি হয় অখ্যাত ক্লাব রেভেল। অথচ পিএসজিতে আছেন কিলিয়ান এমবাপ্পের মতো তারকা।
এমন প্রতিপক্ষ পেয়ে যেখানে ভয় পাওয়া উচিত সেখানে আনন্দ উৎসব করেছিল রেভেলের খেলোয়াড়রা। কারণ বিশ্বকাপজয়ী এমবাপ্পের সঙ্গে একই মাঠে খেলতে পারবেন তারা। কিন্তু এমন ম্যাচে এমবাপ্পে খেলানো হবে কিনা সেটা নিয়েও ছিল শঙ্কা। তাই সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় দলটির ফুটবলাররা এমবাপ্পেকে এই ম্যাচে খেলানোর অনুরোধ জানান।
আর অনুরোধের ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করেছেন এমবাপ্পে। তাতে রেভেলকে ৯-০ গোলে হারিয়েছে পিএসজি। গত দুই আসরে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিততে পারেনি রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। এবার আর ট্রফি ফসকাতে দিতে চাইছে না দলটি।
এই ম্যাচে এমবাপ্পেকে খেলানোর ব্যাপারে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন,’কিলিয়ান ম্যাচ খেলতে চেয়েছিল এবং সে যখন খেলতে চায় তখন কিছুই বলার থাকে না। যখন সে খেলে তখন আমরা সবাই জিতে যাই।’
এনজে
- ১মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ২সূচকের পতনে চলছে লেনদেন
- ৩হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৪ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪
- ৫দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স
- ৬সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৭ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- ৯যে ৭ অভ্যাস আপনার অজান্তেই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি
- ১০ঘুমানোর আগে ইসলামের ৯ আদব
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম





পাঠকের মতামত