টানা পঞ্চমবার পোশাক রফতানিতে দ্বিতীয় বাংলাদেশ
পোশাক খাতের নানা অনিশ্চয়তার মধ্যেও টানা পঞ্চমবারের মতো তৈরি পোশাক রফতানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থান ধরে ...

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শুক্রবার ৩০৫ স্কোর নিয়ে ১ নম্বরে অবস্থান করছে ঢাকা। এদিন সকাল নয়টা ৪১ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই অবস্থান দেখা যায়। যা বাতাসের মানকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে নির্দেশ করে।
একই সময় ২৭৬, ২৬৯ ও ১৭৬ স্কোর নিয়ে তালিকায় যথাক্রমে ভারতের দিল্লি, কলকাতা ও মুম্বাই ২, ৩ ও ৭ নম্বরে এবং ২০৬ ও ১৮৬ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি ও লাহোর অবস্থান করছে যথাক্রমে ৪ ও ৬ নম্বরে।
১৯৪ স্কোর নিয়ে বসনিয়া-হার্জেগোভিনার সারাজেভো ৫ এবং ১৬৭, ১৬৩ ও ১৬২ স্কোর নিয়ে চীনের শেনইয়াং, নেপালের কাঠমান্ডু ও ঘানার আক্রা যথাক্রমে ৮, ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে।
এম জি

পাঠকের মতামত