প্রকাশিত: জানুয়ারী ২৭, ২০২৪ ৭:৩১ পিএম

প্রাইম ব্যাংক পিএলসি. এর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন জিয়াউর রহমান।

এই নতুন দায়িত্বের পূর্বে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সুদীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে ইতোপূর্বে বাংলাদেশ সিভিল সার্ভিস, ইউনিসেফ বাংলাদেশ, এবি ব্যাংক লি:, সিটিব্যাংক এন. এ., স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং বিকাশ লি: সহ শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও লোকাল প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস এবং বিএসএস সম্পন্ন করেন। তিনি তাঁর কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...