
জাতীয় বিমা দিবস আগামী ১ মার্চ। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সুযোগ পাচ্ছেন না বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় বিমা দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ডেল্টা লাইফ থেকে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দাবি করার অভিযোগ তোলা হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে অনিয়ম ও দুর্নীতির সত্যতা যাচাইয়ে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। এমন প্রেক্ষিতে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সুযোগ থাকে বঞ্চিত হচ্ছেন আইডিআরএ চেয়ারম্যান।
দিবস উদযাপন কমিটির সূত্রে জানা গেছে, বক্তাদের তালিকায় আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হলেও তার অনুমোদন না পাওয়ায় তিনি জাতীয় বিমা দিবসের আলোচনায় বক্তব্য দিতে পারবেন না।
সূত্রটি জানায়, আইডিআরএ’র চেয়ারম্যানের বক্তৃতার একটি লিখিত খসড়া অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতর পাঠালে তা অনুমোদন করা হয়নি। ফলে জাতীয় বিমা দিবসে আইডিআরএ’র চেয়ারম্যান বক্তব্য দিতে পারবেন না। এমনকি জাতীয় এ অনুষ্ঠানের মঞ্চেও বসতে পারবেন না তিনি।
জাতীয় দিবসের নিমন্ত্রণপত্রেও নেই আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের নাম। নিমন্ত্রণ পত্রটিতে স্বাক্ষর করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।
অনুষ্ঠানসূচিতে দেয়া তথ্য অনুসারে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
১৯৬০ সালের ১লা মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণ করে সরকার ১ মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করে।
এ বছর বীমা দিবসের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, বিমা হোক সবার’। বিমা খাতের উন্নয়ন ও বিমা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য জাতীয় বিমা দিবসে র্যালি, বিমা মেলা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
জাতীয় বিমা দিবস নিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলন করে আইডিআরএ চেয়ারম্যান জানান, জাতীয় বিমা দিবস উপলক্ষে আইডিআরএ নিজস্ব অর্থায়নে চালু করছে ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’। ৩ থেকে ১৭ বছরের শিশুদের জন্য অভিভাবকরা বঙ্গবন্ধু শিক্ষা বিমা করতে পারবেন।
এই জন্য বার্ষিক প্রিমিয়াম দিতে হবে ৮৫ টাকা। বঙ্গবন্ধু শিক্ষা বিমা পলিসি গ্রহণের পর কোনো কারণে অভিভাবক মারা গেলে ওই শিশু ১৭ বছর পর্যন্ত মাসিক ৫০০ টাকা করে পাবেন।
তিনি আরও জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্বল্প প্রিমিয়ামে অর্থাৎ মাত্র ১০০ টাকা দিয়ে এক বছরের জন্য দুই লাখ টাকার চিকিৎসা সুবিধাসহ চালু করা হয়েছে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বিমা’। এছাড়া ১৬ লাখের বেশি প্রতিবন্ধীর জন্য স্বাস্থ্য বিমা পরিকল্প তৈরির কাজ চূড়ান্ত করা হয়েছে। চালু করা হয়েছে ‘বঙ্গবন্ধু স্পোটর্সম্যান ইন্স্যুরেন্স’।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত