
সৌদি আরবে খেলতে গিয়ে গত মৌসুমে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আরেকটি মাইলফলক ছোঁয়ার রাতে জেতালেন দলকেও। ক্লাব ক্যারিয়ারে হাজারতম ম্যাচ খেলতে নামা রোনালদোর একমাত্র গোলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ফেইহাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর।
ম্যাচে প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ পান রোনালদো। তবে কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধের শেষদিকে দারুণ এক গোল করলেন পর্তুগিজ তারকা। সেটিই গড়ে দিল ব্যবধান। আল ফেইহাকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল আল নাসর।
ম্যাচের ৮১তম মিনিটে গোলটি করেন রোনালদো। সতীর্থের পাস বক্সের বাইরে পেয়ে কাছেই থাকা মার্সেলো ব্রজোভিচের পায়ে তুলে দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। এরপর ফিরতি বল পেয়ে ডান পায়ের ভলিতে জাল কাঁপিয়ে দেন পর্তুগিজ তারকা।
এই ম্যাচের মধ্যে দিয়ে ইউরোপ ও এশিয়ার ক্লাব ক্যারিয়ার মিলিয়ে ১ হাজার ম্যাচ খেলে ফেললেন রোনালদো। যার মধ্যে সবচেয়ে বেশি ৪৩৮ ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬, জুভেন্টাসের হয়ে ১৩৪, স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ও আল নাসরের হয়ে ৫১ ম্যাচ খেলেছেন তিনি।
জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে রোনালদোর খেলা ম্যাচ সংখ্যা ১২০০। গত ডিসেম্বরে এই মাইলফলকও গোল করে রাঙিয়েছিলেন সময়ের অন্যতম সেরা এই তারকা।
বিএইচ
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার





পাঠকের মতামত