
আজকাল মরণব্যাধী ক্যান্সারের প্রবণতা অনেকটা বেড়ে গেছে। ক্যান্সারের ঝুঁকি এড়াতে জীবনযাপনে নিয়ন্ত্রণ আনা ও ক্ষতিকারক অভ্যাসগুলি থেকে সরে থাকা প্রয়োজন। তেমনই প্রতি দিনের ডায়েটে যোগ করা উচিত এমন কিছু খাবার, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ক্যান্সার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
তবে ডায়েটে সাধারণ কিছু পরিবর্তন আনলেই ক্যানসারের ঝুঁকি অনেকটা কমে যেতে পারে। যেমন-
দারুচিনি:
রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং প্রদাহ দূর করতে দারুচিনি বেশ উপকারী। এই মশলা ক্যান্সারের কোষের বিস্তার ঠেকিয়ে রাখতে সাহায্য করে। শরীরের রোগ-প্রতিরোধ শক্তি বৃদ্ধি করতে প্রতিদিনের খাবারে ২ থেকে ৪ গ্রাম দারুচিনি রাখতে পারেন।
রসুন:
সালফারে পূর্ণ অ্যালিসিন ও ডায়াল্লিল ডিসালফাইড থাকায় রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। টিউমার জাতীয় অসুখের প্রবণতা কমাতে সাহায্য করে রসুন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, মূত্রথলির ক্যান্সারের ঠেকাতে রসুন বেশ কার্যকর।
হলুদ:
প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসাবে এই মসলার জুড়ি নেই। কোলনের কোনও রকম টিউমার বা ঘা কমাতে হলুদ বিশেষ উপকারী। হলুদ কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। ক্যান্সারের কোষের বৃদ্ধি কমাতে এই মশলা সাহায্য করে।
ব্রকলি:
ক্যান্সার প্রতিরোধের জন্য ভরসা রাখতে পারেন ব্রকলির ওপর। ব্রকলিতে সালফোরাফেন নামে একটি যৌগ থাকে, যা ক্যান্সারের কোষ ধ্বংস করতে সক্ষম। কোলন, মূত্রথলি ও স্তন ক্যান্সারের ক্ষেত্রে এই সবজি বিশেষ কার্যকর।
গাজর:
গাজরের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট জাতীয় সবজি ফ্যাট অক্সিডেশনে বাধা দেয় ও শরীরে ক্যান্সারের কোষ উৎপাদন কমায়। গাজরের সালাদ থেকে শুরু করে বিভিন্ন রান্নায় গাজর দিলে তা কোলন ক্যান্সারের ও পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করে।
বিএইচ
- ১সুন্দরবনের ৮ হাজার ২৭১ জেলে পরিবারের জন্য ভিজিএফ চাল বরাদ্দ
- ২গ্যাস সংকট সাময়িক, দু-তিন দিনের মধ্যেই সমাধান: যুগ্ম সচিব
- ৩দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ৪ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৯মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা
- ১০টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৫পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৬একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৯পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ
- ১০বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী





পাঠকের মতামত