
মাংস খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাঙালি মৎস্যপ্রেমী হলেও গরু বা খাসির মাংসের প্রতি ভালবাসা কম নেই। তাই তো দু’দিন পরপর মাংস না হলে অনেকের ভালো লাগে না। আর যারা স্বাস্থ্য সচেতন তারা ডায়েটে মুরগির মাংস খেতেই বেশি পছন্দ করেন।
আসলে মাংসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। তাই শরীরে ফিট রাখতে সপ্তাহে অন্তত ৩ দিন মাংস খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। তবে মাংসে স্বাস্থ্যকর উপাদান থাকলেও অনেক সময় অ্যালার্জির কারণ হয়ে উঠতে পারে।
চলুন জেনে নেওয়া যাক খাওয়ার পর কোন লক্ষণগুলো দেখে বুঝবেন মাংসে অ্যালার্জি আছে আপনার-
মাংসে অ্যালার্জির অন্যতম একটি লক্ষণ হলো গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগা। পরিমাণমতো মাংস খেলে এ সমস্যা হওয়ার কথা নয়। তবে ২-৩ টুকরো মাংস খেয়েও যদি পেটে ব্যথা, বমি বমি ভাব, গ্যাস হয়, সেক্ষেত্রে অ্যালার্জির কারণে এমন হতে পারে।
এছাড়া মাংস খাওয়ার পরে যদি দেখেন ত্বকে লাল চাকা চাকা দাগ বেরিয়েছে, চুলকানি হচ্ছে, ত্বক অতিরিক্ত ঘেমে যাচ্ছে তা হলে অ্যালার্জির বিষয়টি একেবারেই অবহেলা করা যাবে না।
আরও কিছু লক্ষণ আছে, যেগুলো দেখা দিলেও সতর্ক হতে হবে যেমন- মাথাব্যথা, হাঁচি, সর্দি, চোখ জ্বালাপোড়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
বিরল ক্ষেত্রে মাংসের অ্যালার্জি জীবন-হুমকির কারণ হতে পারে, যা অ্যানাফিল্যাক্সিস নামে পরিচিত। এমন ক্ষেত্রে অবিলম্বে চিকিত্সা ছাড়া, অ্যানাফিল্যাক্সিসের কারণে অজ্ঞান, কোমা, শক, কার্ডিয়াক বা শ্বাসযন্ত্রের ব্যর্থতা এমনকি মৃত্যুও হতে পারে।
মাংস খাওয়ার পরপরই যদি আপনি উপরোক্ত লক্ষণ বা উপসর্গগুলো অনুভব করেন, তাহলে রোগ নির্ণয়ের জন্য একজন অ্যালার্জিস্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বিএইচ
- ১চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ২বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৩দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৬লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৭স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৮পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৯পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ১০বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৩‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ১০পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট





পাঠকের মতামত