
গত বছর জাতীয় নারী দলের ৩১ ফুটবলারকে বেতনের আওতায় এনেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চার ক্যাটাগরিতে বেতনের অঙ্ক ছিল মাসে ১১ লাখের বেশি। তবে সেই টাকাও দিতে পারছে না ফেডারেশন। এমনকি বেতন ছাড়াই এবার ছুটিতে গিয়েছে ফুটবলাররা।
গত ফেব্রুয়ারিতে ছয় মাসের চুক্তি শেষ হলেও তা নবায়ন করা তো দূরের কথা, মেয়েদের প্রাপ্য অর্থই দেয়নি দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বেতন না পাওয়ায় নারী ফুটবলারদের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছিল। এর সঙ্গে বারবার বিদেশি দলের সঙ্গে ম্যাচ বাতিলের কষ্ট তো আছেই।
সব মিলিয়ে ২০২২ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমাদের মন ভালো নেই। মেয়েদের হাতে চুক্তি অনুযায়ী অর্থ দিতে না পেরে বাফুফেও পড়ে যায় দুশ্চিন্তায়। উপায় না পেয়ে ফিফার দ্বারস্থ হয় ফুটবল ফেডারেশন।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে দীর্ঘ আলাপের পর অবশেষে সুখবর পেয়েছে বাফুফে। ফিফার বার্ষিক অনুদান থেকে সামনে নারী ফুটবল দলের বেতন দেবে ফেডারেশন। ফিফা থেকে এটার অনুমতিও পেয়েছে তারা।
২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে নারী ফুটবলারদের সঙ্গে ছয় মাসের চুক্তি ছিল বাফুফের। এই বছরের ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হলেও আর্থিক সংকটের কারণে তা নবায়নের উদ্যোগ নেয়নি বাফুফে।
এখন ফিফা থেকে অর্থ খরচের নিশ্চয়তা পাওয়ায় শিগগিরই সাবিনাদের সঙ্গে নতুন চুক্তি করবে ফেডারেশন। তবে নতুন চুক্তিতে বেতন বাড়ানোর যে দাবি করেছেন মেয়েরা, তা আপাতত নাকচ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আগের বারের চেয়ে এবার ফুটবলারের সংখ্যা বাড়তে পারে।
মেয়েদের বেতন নিয়ে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, মেয়েদের বেতনের জন্য আমরা ফিফার কাছে চিঠি লিখেছিলাম। সেই চিঠির উত্তরটি আমাদের জন্য ইতিবাচক।
ফিফা আমাদের জানিয়ে দিয়েছে, তারা যে বার্ষিক অনুদান দেয়, সেখান থেকে মেয়েদের বেতন দিতে পারবো। ফিফার কাছ থেকে সবুজ সংকেত মেলায় আমাদের জন্য স্বস্তি হয়ে এসেছে এই ব্যাপারটি।
বিএইচ
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ১০আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো





পাঠকের মতামত