
ভৌগলিকভাবে বাংলাদেশ ও আর্জেন্টিনার দূরত্ব অনেক। তবে ফুটবল দুই দেশের মধ্যে সেতুবন্ধন করেছে। বিশ্বকাপ ফুটবলের সময় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা সমর্থন করে ব্যাপকভাবে। সেই উন্মাদনা থেকেই বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস স্থাপন করেছে। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও সম্পর্ক আরও জোরদার করতে চায় দুই দেশ।
দূতাবাস স্থাপনের পর আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন। সেই সময় তিনি বাফুফে ভবনেও গিয়েছিলেন। মন্ত্রণালয়ের সঙ্গে ফুটবল নিয়ে একটি সমঝোতা স্বাক্ষরও হয়েছিল। গত ফেব্রুয়ারিতে হওয়া সেই সমঝোতা চুক্তি এখনো কার্যত রুপ নেয়নি।
আজ (১৮ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেই বিষয়গুলো মূলত আলোকপাত করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা।
বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন আমরা দিতে প্রস্তুত। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। আমরা কাবাডিতেও তাদের সহায়তা করতে পারি।
তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট ও কাবাডিতে সহায়তা দেয়ার পাশাপাশি ফুটবল এবং হকিতে আর্জেন্টিনার সাহায্য প্রত্যাশী।
ক্রীড়া মন্ত্রী বলেন, ফুটবলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক ঐতিহ্য তাদের। আমরা তাদের কাছ থেকে কোচ নিতে পারি আবার আমাদের ছেলে-মেয়েরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে আবার তারাও হকিতে বিশ্ব মানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কি দিতে পারি, আবার তাদের কে আমরা কি দিতে পারি। এ রকম একটা ডিটেইলস একে অন্যকে দেব। এরপর মূলত কাজ শুরু হবে।
আর্জেন্টিনা রাষ্ট্রদূত মারসেলো সি বলেন, সমঝোতা স্বাক্ষরের পর এটিই প্রথম আনুষ্ঠানিক সভা। অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। অবশ্যই ফুটবল সেখানে প্রাধান্য পেয়েছে। এছাড়া আমরা ক্রিকেট ও হকিতে এগুতে চাই সেটাও জানিয়েছি।
এক বছর আগে সমঝোতা স্বাক্ষর হলেও তেমন কার্যকরি পদক্ষেপ না হওয়ার কারণ সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, আর্জেন্টিনা ও বাংলাদেশ দুই দিকেই নির্বাচন ছিল। আমরা এখন দুই দেশ ক্রীড়ার মাধ্যমে আরও কাছাকাছি আসতে চাই।
বিএইচ
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত