
কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বিডি) লিমিটেড ও রিদিশা গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও আবু বকর ছিদ্দিক এফসিএমএ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ২০২১ সালের জন্য নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (১ মার্চ) এ তথ্য জানানো হয়।
এছাড়া মো. মামুনুর রশিদ এফসিএমএ এবং মো. মনিরুল ইসলাম এফসিএমএ ভাইস প্রেসিডেন্ট, কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন সচিব ও এ কে এম কামরুজ্জামান এফসিএমএ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
নতুন প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে গত বছর আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট ও আগের মেয়াদে কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বিডি) লিমিটেড ও রিদিশা গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে কর্মরত আছেন। তিনি রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন আইসিএমএবির প্রধান নির্বাহী হিসেবে পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
নতুন ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ বর্তমানে এক্স-ইনডেক্স কোম্পানিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত আছেন। তিনি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তিনি বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ভাইস প্রেসিডেন্ট ও দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিআই) সম্মানিত সদস্য।
আরেক ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম বর্তমানে এরিস্টোফার্মা লিমিটেডের মানব সম্পদ বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইনস্টিটিউটের ২০২০ সালে সচিব ও কাউন্সিল সদস্য হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ফার্মা এইচআর সোসাইটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনের পরিচালক।
সচিব হিসেবে নির্বাচিত কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইনস্টিটিউটের কাউন্সিল সদস্য হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।
কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত এ কে এম কামরুজ্জামান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশনস হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে





পাঠকের মতামত