
দেশের পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সহযোগীতার লক্ষ্যে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এর সাথে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট এর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যগণ সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৪ এপ্রিল) সাক্ষাৎকালে পুঁজিবাজারের সার্বিক বিষয়াদি নিয়ে অর্থ প্রতিমন্ত্রী আন্তরিকতার সাথে এসোসিয়েশনের সাথে মতবিনিময় করেন।
বর্তমান পরিস্থিতিতে দীর্ঘ মেয়াদি অর্থায়নের ক্ষেত্র হিসেবে পুঁজিবাজারের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। পুঁজিবাজারের বিদ্যমান সমস্যাসমূহ দূরীকরণের লক্ষ্যে করণীয় বিষয়ে এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দের সাথে বিস্তারিত আলোচনা করেন।
তালিকাভূক্ত ও অতালিকাভূক্ত কোম্পানীর কর হারের পার্থক্য বৃদ্ধি, মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৭.৫% হতে হ্রাস করে অন্যান্য মার্কেট ইন্টারমিডিয়ারির কর হারের সামঞ্জস্যতা আনয়ন, তালিকাভূক্তির প্রসেস সহজীকরণ, পুঁজিবাজারে তারল্য প্রবাহ বৃদ্ধি জন্য ব্যাংকগুলোকে আরোও সক্রিয় হওয়া, দীর্ঘমেয়াদী লোন থেকে বেরিয়ে আসাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সরকারি ও ভালো কোম্পানীসমূহ তালিকাভ্ক্তূ হওয়ার জন্য সরকারি নীতি সহায়তা চাওয়া হয়েছে।
আলোচনায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন এর প্রতিনিধিগণ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে পুঁজিাবাজারের ভূমিকাকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সরকারের সার্বিক সহযোগীতার প্রত্যাশা ব্যক্ত করেন।
অর্থ প্রতিমন্ত্রী পুঁজিবাজার উন্নয়নে সহযোগীতা প্রদান এবং সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহ দ্রুত সময়ে ও সহজতর উপায়ে পুঁজিবাজারে তালিকাভূক্তকরণে নীতিগত সহযোগীতার বিষয়ে একমত পোষণ করেন এবং এসকল প্রতিষ্ঠানসমূহ পুঁজিবাজারে তালিকাভূক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অর্থ প্রতিমন্ত্রী প্রত্যাশা করেন পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার-এর সহযোগিতায় দেশের পুঁজিবাজার গতিশীল থাকবে এবং দেশের অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
সভায় উপস্থিত ছিলেন বিএমবিএ সভাপতি মিসেস মাজেদা খাতুন, সহ-সভাপতি মোঃ রিয়াদ মতিন, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম, এফসিএমএ এবং কার্যনিবাহী সদস্য ইফতেখার আলম।
এএ
- ১বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ২ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ
- ৩রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার
- ৪ক্যাশলেস লেনদেন সহজ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালু
- ৫বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক
- ৬চরফ্যাশনে গভীর রাতে ঝিল থেকে ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ৭কমিউনিটি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৮সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব
- ৯কোস্টগার্ডের নতুন ডিজি মঈনুল হাসান
- ১০প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৪জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৭তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ১০স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি





পাঠকের মতামত