
চলতি অর্থবছরের জন্য এক লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।
তবে মূল এডিপি থেকে বৈদেশিক অংশের ৭ হাজার ৫০১ কোটি ৭৯ হাজার টাকা কমানো হয়েছে। মূল এডিপির আকার ছিল ২ লাখ ৫ হাজার ১৪৪ কোটি ৭৯ হাজার টাকা। এরমধ্যে সরকারি তহবিলের এক লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৭০ হাজার ৫০১ কোটি ৭২ হাজার টাকা।
মঙ্গলবার (২ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে এ অুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারম্যান শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা সচিব ফজলুল বারী। এনইসি সম্মেলন কক্ষে এসময় উপস্থিত ছিলেন বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায় বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা।
ব্রিফিংয়ে জানানো হয়, সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন সেক্টর। এই খাতে ৪৯ হাজার ২১২ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পানি সরবরাহ ও গৃহায়ণ সেক্টরে ২৬ হাজার ৪৯১ কোটি ৯৬ লাখ টাকা। শিক্ষার প্রসার বৃদ্ধির জন্য তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও ধর্ম সেক্টরে মোট ২৪ হাজার ৫৭১ কোটি ৮০ লাখ টাকা।
এছাড়া বিদ্যুৎ সেক্টরে বরাদ্দ ২১ হাজার ৯৪৫ কোটি ১৭ লাখ টাকা, গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনয়নের ও অধিক কর্মসংস্থান বৃদ্ধি পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১৮ হাজার ২৮৯ কোটি ৭০ হাজার টাকা। স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা ও পরিবার কল্যাণ সেক্টরে ১৪ হাজার ৯২১ কোটি ৮৮ লাখ টাকা; বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি সেক্টরে ১১ হাজার ৫৭৫ কোটি ৬৭ লাখ টাকা; কৃষি সেক্টরে ৭ হাজার ৭৩৪ কোটি ৩০ লাখ টাকা; পানিসম্পদ সেক্টরে ৬ হাজার ৭০৮ কোটি ৯৩ লাখ টাকা এবং শিল্প সেক্টরে ৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে।
পরিকল্পনা সচিব বলেন, ‘২০২০-২১ অর্থ বছরের সংশোধিত এডিপিতে বরাদ্দসহ অন্তর্ভুক্ত মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ৭৮৫টি। এর মধ্যে নতুন অনুমোদিত ১৭২টি প্রকল্প এবং ২০২০-২১ অর্থবছরের এডিপি হতে বাদ পড়া ২৮টি প্রকল্প। এছাড়াও স্বায়ত্বশাসিত সংস্থা করপোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ১০১টি প্রকল্প সংশোধিত এডিপিতে আলাদা তালিকা হিসাবে বরাদ্দ ধরা হয়েছে। এছাড়া সংশোধিত এডিপিতে ৪৮৯টি প্রকল্প বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তভুক্ত করা হয়েছে। বৈদেশিক সাহায্যে বরাদ্দবিহীন অননুমোদিত ১৩০টি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।’
১০ মেগা প্রকল্পে বরাদ্দ কমছে ২ হাজার কোটি টাকা
চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ১০ মেগা প্রকল্পে বরাদ্দ কমেছে প্রায় ২ হাজার কোটি টাকা (১ হাজার ৯৩০ কোটি ৪০ লাখ টাকা)। এসব প্রকল্পের অনুকূলে বরাদ্দ আছে ৩৩ হাজার ৩২১ কোটি ৫৯ লাখ টাকা। সেখান থেকে কাঁটছাট করে সংশোধিত বরাদ্দ ধরা হয়েছে ৩১ হাজার ৩৯১ কোটি ৪৫ লাখ টাকা।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ১০আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত