
প্রথম ধাপে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে। এর মধ্যে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে চরাঞ্চলে রয়েছে ৩টি ভোট কেন্দ্র। এসব ভোট কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে নদী পথে মহড়া শুরু করেছে কোস্টগার্ড।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর উপকূলীয় কেন্দ্রসমূহে বাংলাদেশ কোস্টগার্ডের দুটি জাহাজ ও তিনটি উচ্চ গতিসম্পন্ন টহল বোটের মাধ্যমে সার্বক্ষণিক টহল দেয়া হয়।
এদিন উপজেলার বোরোচর, বাহেরচর ও বাহাদুরপুরে ২০ সদস্য বিশিষ্ট দুটি কন্টিনজেন্ট মোতায়েন কোস্টগার্ড। এছাড়াও কন্টিনজেন্ট কর্তৃক চরাঞ্চলে মটরবাইকযোগে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে এই বাহিনী।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তকিউল এহসান এই বিষয়ে বলেন, উপজেলা নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের এ কার্যক্রম নির্বাচন পূর্ব এবং পরবর্তীকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ২ লাখ ৭৭ হাজার ৮২৫ জন ভোটার এবং মতলব দক্ষিণে ৫৮ টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫৭ হাজার ২৬ জন ভোটার। বুধবার (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচনে এই দুই উপজেলায় প্রথমবারের মত ইভিএমে ভোট প্রদান করবে। দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হচ্ছে ১০জন।
এআরএস
- ১কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৪মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৫পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৬সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৭বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৮টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৯নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ১০রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৮নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৯ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত