প্রকাশিত: মে ৭, ২০২৪ ৭:৫৬ পিএম

রাতভর নাটকীয়তার পর প্রায় ২৩ লাখ টাকাসহ আটক হওয়া পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে সোমবার মধ্যরাতে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাকে তার ১০ সহযোগীসহ আটক করে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (৭ মে) দুপুরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার কারণ হিসেবে র‌্যাব জানিয়েছে, চেয়ারম্যান প্রার্থী শাহীন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। তার সাথে থাকা অর্থ নির্বাচনী ব্যয়সীমার মধ্যে হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে র‌্যাব।

তবে গতরাতে আটকের পর র‌্যাব কমান্ডার এহতেশামুল হক খান জানিয়েছিলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনুজ্জামান অনৈতিক কাজে টাকা ব্যবহার করতে চেয়েছিলেন বলে জানিয়েছেিলেন।

ছাড়া পাওয়ার পর দুপুর ২টার পর নিজ এলাকায় ফেরেন শাহীন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান। অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

এ সময় নেতাকর্মীদের শান্ত হয়ে ঘরে ফিরে যাবার অনুরোধ করেন এবং আগামীকাল ৮ তারিখ উপজেলা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আটকের ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন শাহীন ও তার নেতাকর্মীরা।

শাহীনুজ্জামান শাহীন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবারের উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...