
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাখালসহ ৬ গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) রাত ১ টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নস্থ নিচুধুমি বিশ্বাসপাড়ায় পাচু মেম্বার’র মিল-চাতালের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মো. এরফান (৫৫) উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষ্মীপুর আটরশিয়া গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, চট্রো-মেট্রো-শ ১১-৪৬-০৭ নম্বরের পাথরভর্তি একটি ট্রাক বেপরোয়া গতিতে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাওয়ার সময় শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গা ইউনিয়নস্থ নিচুধুমি বিশ্বাসপাড়া এলাকায় মহাসড়কে রাখাল এরফানের গরুর পালকে অতিক্রম করার সময় গরুর পালকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে রাখাল মো. এরফান ঘটনাস্থলে ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায় এবং গরুর পালে থাকা গরু বাছুর মিলে সর্বমোট ৬টি গরু মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।
এআরএস
- ১সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ২থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৩প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
- ৫প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৬বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার
- ৭উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ
- ৮রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- ৯মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ১০৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬UCB Price Sensitive Information
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ১০চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা





পাঠকের মতামত