
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত নতুন কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের শেয়ারের লেনদেন বৃহস্পতিবার (১৬ মে) থেকে শুরু হয়েছে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসই ও সিএসইতে ক্রাফটসম্যান ফুটওয়্যারের ট্রেডিং কোড হলো: ‘CRAFTSMAN’। ডিএসইতে কোম্পানির ট্রেডিং কোড: ৮৩০০২। সিএসইতে স্ক্রিপ্ট আইডি: ১৭৬০২
এদিন সকাল ১০টায় ডিএসই ও সিএসইাতে কোম্পানির শেয়ারের ওপেন প্রাইস নির্ধারণ করা হয় ১০ টাকা।
এর আগে, গত ২১ এপ্রিল সকাল ১০টা থেকে কোম্পানিটির কিউআইও আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ চলে ২৫ এপ্রিল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বিএসইসির ৯০০তম কমিশন সভায় কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন পাওয়া ক্রাফটসম্যান ফুটওয়্যার শেয়ারবাজারে ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করবে।
উত্তোলিত অর্থের মধ্যে ভারসাম্য রক্ষা, আধুনিকীকরণ, পুনর্বাসন ও সম্প্রসারণে (বিএমআরই) ২ কোটি টাকা, ব্যাংকঋণ পরিশোধে ১ কোটি টাকা, কার্যকর মূলধন ব্যবস্থাপনায় ১ কোটি ৫৪ লাখ টাকা এবং ইস্যু ব্যবস্থাপনায় ৪৫ লাখ ১৯ হাজার টাকা ব্যয় করা হবে।
কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭২ পয়সায়।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে গ্রীনডেল্টা ক্যাপিটাল লিমিটেড।
এসকেএস
- ১যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ২লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
- ৩চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ৪শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- ৫চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৬ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আদেশ
- ৭দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ৮তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৯লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ১০লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৬খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৭রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৮সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৯রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ১০রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র





পাঠকের মতামত