
যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের বড় দরপতন ঘটেছে। শুক্রবার (২৪ মে) জ্বালানি পণ্যটির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৫ শতাংশ। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আগামী ২ সপ্তাহে প্রাকৃতিক গ্যাসের চাহিদা কম থাকতে পারে। তবে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে উত্তোলন বেড়েছে। ফলে জ্বালানি পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এসময়ে প্রাকৃতিক গ্যাসের মজুত ২৭ শতাংশের ওপরে থাকতে পারে।
এই প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে আগামী জুনের প্রাকৃতিক গ্যাসের সরবরাহ দর কমেছে ১৩ দশমিক ৭ সেন্ট বা ৫ দশমিক ২ শতাংশ। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমবিটিইউ) দাম স্থির হয়েছে ২ ডলার ৫২০ সেন্টে। গত ১৬ মে’র পর তা সবচেয়ে কম।
সবমিলিয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৪ শতাংশ। কিন্তু আগের ৩ সপ্তাহে তা ৬৩ শতাংশ বেড়েছিল।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এলএসইজি বলছে, গত ১ মে যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্যে ৯৬ দশমিক ২ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফডি) প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছিল। বিগত ১৫ সপ্তাহে যা ছিল সর্বনিম্ন। সেই থেকে এখন ১ দশমিক ৫ বিসিএফডি বেড়েছে।
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ৩চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ৪সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৫৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ৬পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৯সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ১০ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৭রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৮আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৯পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার





পাঠকের মতামত