প্রকাশিত: মার্চ ৫, ২০২১ ১:০৮ পিএম

ক্রেতাদের ভ্যাট দিতে উৎসাহিত করতে ইএফডি মেশিন (ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস) থেকে ইস্যুকৃত মূসক চালানের ওপর দ্বিতীয় লটারির ড্র হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইস্যুকৃত চালানের ওপর লটারি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমতুল মুনিম।

লটারিতে ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত ১০১টি পুরস্কার রয়েছে। ড্রয়ের ফলাফল জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট (www.nbr.gov.bd) ও পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

এতে প্রথম পুরস্কার জিতেছেন ঢাকা দক্ষিণ ও দ্বিতীয় হয়েছে ঢাকা উত্তরের ক্রেতা। পুরস্কার প্রাপ্তিতে সমস্যা হলে ০১৯৬৩৬৩৬৫৫৪ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসের প্রথম দিবস হতে শেষ দিবস পর্যন্ত ইস্যুকৃত চালান লটারির জন্য বিবেচিত হবে।

গত বছর ২৫ আগস্টে পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (পিএফডিএমএস) চালু হয়। পাঁচটি কমিশনারেটে (ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব, ঢাকা পশ্চিম ও চট্টগ্রাম) ৩ মার্চ পর্যন্ত ২ হাজার ৫৪১টি ইএফডি মেশিন স্থাপন করা হয়েছে। আগামী জুনের মধ্যে এ সংখ্যা ১০ হাজার উন্নীত করার পরিকল্পনা রয়েছে এনবিআরের।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...