লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০৩ ডেসিমেল জমি ক্রয়ের সিদ্ধান্ত জানিয়েছে। এর জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অনুমতি নিয়ে ইজিএম করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আগামী ২৪ জুন, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১টায় এই কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ জুন, ২০২৪।
এসকেএস

পাঠকের মতামত