
সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত চুক্তির অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো। সব জল্পনা কল্পনা সত্যি করে স্পেনেই পাড়ি জমাচ্ছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ডের নতুন ঠিকানা হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ ক্লাবটি আজ আনুষ্ঠানিকভাবে এই চুক্তির খবর জানিয়েছে। রিয়ালের বিবৃতিতে বলা হয়, আগামী পাঁচ মৌসুমের জন্য এ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালে যোগ দিতে ২৫ বছর বয়সী এমবাপে এ বছর ফেব্রুয়ারিতে ক্লাবটির সঙ্গে মৌখিকভাবে সম্মত হন। এরপর গত মাসে ফরাসি তারকা জানান, তিনি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন। গত শনিবার রাতে।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের ১৫তম শিরোপা জয়ের পর এমবাপের সঙ্গে চুক্তির খবরটি আনুষ্ঠানিকভাবে জানাল রিয়াল। ফ্রান্সের হয়ে এমবাপে ইউরোর প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামার আগেই তাঁকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করল রিয়াল। ইউরোর পরেই ক্লাবের সঙ্গে যোগ দেবেন এই ফরাসি ফরোয়ার্ড।
২০১৭ সালে মোনাকো ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৩০৬ ম্যাচ খেলে রেকর্ড ২৫৬ গোল করেছেন এমবাপে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপও জেতেন এই ফরাসি সেনসেশন।সে সময় মাত্র ১৮ বছর বয়সী এমবাপেকে ১৮ কোটি ইউরোয় কিনেছিল পিএসজি।
এম জি
- ১ব্যাংকিং খাতে সুশাসনের মূল বাধা রাজনৈতিক পর্ষদ
- ২রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৩গভীর রাতে আড়িয়াল খাঁয় ড্রেজার, ভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে অর্ধশত পরিবার
- ৪সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন
- ৫মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ৬সূচকের পতনে চলছে লেনদেন
- ৭হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৮ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪
- ৯দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স
- ১০সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৭চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ১০ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা





পাঠকের মতামত