
রাত পোহালেই ঈদ। নাড়ির টানে ঈদের ছুটিতে বাড়ি ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েক গুণ চাপ বেড়েছে যানবাহনের। ফলে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা।
এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ৩৪ হাজার ২৩৬টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ২২ লাখ ১০ হাজার ৪৫০ টাকা।
সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১৭ হাজার ৬৫৫টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৪৩ লাখ ২১ হাজার টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল কালের কণ্ঠকে বলেন, যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। এবারও ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে।
এদিকে মহাসড়কে যানজটের কারণে বঙ্গবন্ধু সেতু ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক হয়ে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঈদ যাত্রা যানজটমুক্ত ও নির্বিঘ্ন করতে মহাসড়কে প্রায় ৮০০ পুলিশ সদস্য নিরলস পরিশ্রম করছে। গত কয়েক বছর এ মহাসড়ক দিয়ে ভোগান্তিমুক্ত ঈদ যাত্রা করেছে মানুষ।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের প্রায় ২৩ জেলার যানবাহন চলাচল করে। ঈদে অতিরিক্ত যান, দুর্ঘটনা কিংবা টোল প্লাজায় ধীরগতির কারণে অনেক সময় মহাসড়কে যানজট লাগে। এবার কখনো কখনো যানজট কিংবা ধীরগতি থাকলে দীর্ঘ ভোগান্তি নেই।
স্বাভাবিকভাবে সেতু দিয়ে প্রতিদিন ১৮-১৯ হাজার যানবাহন পারাপার হয়। ঈদে এর সংখ্যা দাঁড়ায় দুই থেকে তিন গুণ। এই ঈদে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
এএন
- ১দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ২ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার
- ৩লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৪সূচকের মিশ্রাবস্থায় সপ্তাহ শুরু
- ৫আন্দোলন স্থগিত করে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৮বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল
- ৯ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
- ১০প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৬চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৯জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ১০জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার





পাঠকের মতামত