
ইউরো কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ফ্রান্স। ডুসেলডর্ফ অ্যারেনায় (১৭ জুন) দিবাগত রাত ১টায় অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে ১-০ তে জয় ফরাশিদের।
‘সর্বশেষ বিশ্বকাপের ফাইনালিস্ট তোমরা আর ফিফা র্যাংকিংয়ে দ্বিতীয়, তাতে আমাদের কোনো কিছুই যায় আসে না। আমরাও কৌশল আর দক্ষতায় কোনো অংশে কম নয়’- এমনটি মনে করেই যেন আজ ফ্রান্সের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের আসর শুরু করেছিল র্যাংকিংয়ে ২৫ নম্বরে থাকা অস্ট্রিয়া।
কঠিন লড়াইয়ে একবার বল এই প্রান্তে তো পরক্ষণেই অন্যপ্রান্তে। তবে শেষমেশ ভাগ্যের কাছেই হেরে গেছে অস্ট্রিয়ানরা। ৩৮ মিনিটে অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবারের আত্মঘাতী গোলে ১-০ গোলের জয় পায় ফ্রান্স।
এমবাপ্পের ক্রস শট ঠেকাতে গিয়ে ভুলক্রমে নিজেদের জালে বল জড়িয়ে দেন অস্ট্রিয়ার ডিফেন্ডার।
ওই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
জয়ের দিনে মারাত্মকভাবে আহত হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৮৬ মিনিটে অস্ট্রিয়ার কেভিন ডানসোর সঙ্গে সংঘর্ষে নাক ফেটে রক্ত বের হলেও মাঠেই থেকে যান এমবাপ্পে।
পরে ৯০ মিনিটের মাথায় তাকে তুলে অলিভিয়ের জিরুকে নামান কোচ দিদিয়ের দেশম।
এএন
- ১ব্লক মার্কেটে লেনদেন ৪২ কোটি টাকার
- ২পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
- ৩দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৪লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ৫তিন দিনের রিমান্ডে সাবেক এমপি আক্তারুজ্জামান
- ৬পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে
- ৭উত্থানে ফিরেছে পুঁজিবাজার
- ৮শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ
- ৯সিরাজগঞ্জে ফিরছে সোনালি দিন, মাঠে ফলন-হাটে মেলা
- ১০বাংলাদেশ-ভারতের সব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব
- ১প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৪জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৫রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৬সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৭কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৮শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৯চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ১০৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত





পাঠকের মতামত